চাঁদাবাজির বিরুদ্ধে ওয়াজ করায় ইমাম ও মুয়াজ্জিনকে মারধরের দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ভারতের ভিডিও দিয়ে বাংলাদেশে অপপ্রচার শনাক্ত করা হয়েছে।
চাঁদাবাজির বিরুদ্ধে ওয়াজ করায় ইমাম ও মুয়াজ্জিনকে মারধরের দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের একটি ভিন্ন ঘটনার। এছাড়াও, একই ভিডিও দিয়ে গোলাম আজমকে ভাষাসৈনিক বলায় জামায়াত নেতাদের ওপর ছাত্রদল নেতা হামলা করেছেন বলে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।