মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

গুরুতর আহত হয়ে হাসপাতালে মুফতি আমানুল হক, দোয়া কামনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তাবলিগ জামাতের শুরায়ি নেজামের বিশিষ্ট মুরব্বি, রাজধানীর ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদের খতিব এবং মাদরাসা নূরুল কুরআন ভিক্টোরিয়া পার্কের মুহতামিম মুফতি আমানুল হক পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তার পায়ের হাড় ভেঙে গেছে। তিনি বর্তমানে রাজধানীর শ্যামলী ট্রমা সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি অপারেশন হওয়ার কথা রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক মাওলানা হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার সময় তিনি টয়লেটে যাচ্ছিলেন। সেখানে পা পিছলে পড়ে যান। এতে তাঁর পায়ের উভয় হাড় ভেঙে যায়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে, তাঁর পায়ের দুটি হাড়ই ভেঙে গেছে এবং অপারেশন করা জরুরি।