শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮


রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর কামরাঙ্গীরচরের কারবালার মোড় এলাকার একটি জুতার টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা ১১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা গণামাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৩টা ১২ মিনিটে সংবাদ পেয়ে একই সময়ে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং বিকেল ৩টা ৩৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় সহায়তার জন্য পলাশীব্যারাক ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত প্রচেষ্টায় বিকেল ৩টা ৪৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর পলাশীব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট পথিমধ্যে থেকেই নিজ স্টেশনে ফিরে যায়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ