সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের লক্ষ্যে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা মুশতাক আহমাদ সভাপতি এবং মাওলানা নাসীরুল্লাহ মহাসচিব নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত খুলনার আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসায় এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার দায়িত্বশীল, দাওরায়ে হাদিস মাদরাসার মুহতামিম, বিভিন্ন জেলার থানা কমিটির সভাপতি এবং মোট ২৫০ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা মুশতাক আহমাদকে সভাপতি, মাওলানা আনোয়ারুল করিম যশোরীকে নির্বাহী সভাপতি, মুফতি আব্দুল হামিদকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা নাসীরুল্লাহকে মহাসচিব এবং মুফতি গোলামুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন এবং ৬৩ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অনুমোদন করা হয়।

কাউন্সিল অধিবেশনে হাফেজ মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মুফতি আব্দুল হামিদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আবু দাউদ, মাওলানা শামসুল হক, মাওলানা ওসমান গনি, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা ইহতেশামুল হক, মাওলানা মনিরুল হক, মাওলানা কাজী জাবের হোসাইন, মাওলানা জাকারিয়া, মাওলানা নাসীরুল্লাহ, মুফতি গোলামুর রহমান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা আসাদুজ্জামান এবং মুফতি আরিফ বিল্লাহসহ পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধিবেশনে আগামী ৬ আগস্ট খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের উদ্যোগে ‘তাহাফফুজে ফিকরে আকাবীর মহাসম্মেলন’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আয়োজকদের তথ্যমতে, সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানীর।

কাউন্সিলের সমাপনী পর্বে নবনির্বাচিত সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদ গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। পরে নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর দোয়ার মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ