বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান

সৌদির সঙ্গে মিল রেখে ঈদ জামাত, মুসল্লির সংখ্যা ৫!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপনের রেওয়াজ দিন দিন শুধু বেড়েই চলেছে। তবে এতে সাধারণ মানুষের সম্পৃক্ততা ঘটছে কম। এমনই একটি ঘটনা ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলায়। উপজেলার কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে বুধবার (২৭ মে) সকালে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট মুসল্লির সংখ্যা ছিল পাঁচজন। 

ঈদের জামাতে ইমামতি করেন কৃষ্ণপুর এলাকার বাসিন্দা রহিম গাজী। নারী-পুরুষ মিলিয়ে মোট পাঁচজন ঈদের নামাজে অংশ নেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

নামাজ শেষে অংশগ্রহণকারী মুসল্লিরা জানান, তারা কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে আসছেন। আগে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদ্যাপন করলেও বর্তমানে তারা সৌদি আরবে ঈদ ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদের জামাতে অংশ নিচ্ছেন।

ঈদের নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামাতের ইমাম রহিম গাজী। তিনি বলেন, অনেকেই মনে করেন সৌদি আরবে ঈদ হওয়ায় আমরাও ঈদ করছি। বিষয়টি আসলে এমন নয়। চাঁদ শুধু একটি দেশের জন্য ওঠে না, বরং সারা বিশ্বের জন্যই উদিত হয়। যেদিন চাঁদ ওঠে, সেদিন থেকেই নতুন মাস শুরু হয়। পৃথিবীর ভৌগোলিক অবস্থানের কারণে সব দেশে একই সময়ে চাঁদ দেখা যায় না। কিন্তু চাঁদের অস্তিত্ব ও উদয়ের বিষয়টি সবার জন্যই একই।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ