গাজীপুরের শ্রীপুরের একটি রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যবর্তী কোনো সময়ে ট্রেন থেকে পড়ে গিয়ে ওই যুবকের মৃত্যু হতে পারে।
বুধবার (২৭ মে) দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বিন্দুবাড়ি এলাকার তেঁতুল ব্রিজের নিচ থেকে সেই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে তেঁতুল ব্রিজের পাশের খাল থেকে মাছ ধরার সময় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের পরনে রয়েছে কালো প্যান্ট এবং গোলাপি রঙের ফুলহাতা শার্ট।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, ওই ব্রিজের নিচে এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এসে লাশ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।
জয়দেবপুর রেলওয়ে পু্লিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) মো. কাইয়ুম আলী জানান, ব্রিজের নিচ থেকে লাশ উদ্ধারের খবর পেয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইও