বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭


গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। এর মধ্যে নিশ্চিত হাম বলে শনাক্ত করা হয়েছে ৬২ জন।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায়, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত ২ মাসে সারা দেশে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ জন।

প্রতিবেদ থেকে আরও জানা যায়, এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৮৩৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৭ হাজার ৭৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩৮ জন ও আক্রান্ত ৩৭ হাজার ৭৯৪ জন।

উল্লেখ্য, এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (বুধবার, ২৭ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ