খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাস উপলক্ষে এক তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতাকর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও দাওয়াতি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। তিনি একটি আদর্শভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে কর্মীদের নিয়মিত আত্মশুদ্ধি, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দীনি চেতনায় উদ্বুদ্ধ হওয়ার তাগিদ দেন। সাংগঠনিক মাসকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
তরবিয়তি মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম এবং কেন্দ্রীয় সহ-বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বক্তারা সাংগঠনিক মাসের কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
আইও