রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮


উপদেষ্টা মাওলানা শরাফত আলীর ইন্তেকাল, খেলাফত মজলিসের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা শরাফত আলী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৮ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আসর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আবদুল্লাহপুরে তাঁর প্রতিষ্ঠিত মাদরাসা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাকে দাফন করা হবে।

মাওলানা শরাফত আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস দানের প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

নেতৃদ্বয় বলেন, খেলাফত মজলিসের একজন শপথপ্রাপ্ত জনশক্তি হিসেবে মাওলানা শরাফত আলী আমৃত্যু দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর সেই খেদমত মহান আল্লাহ কবুল করুন এবং তা যেন তাঁর নাজাতের উসিলা হয়—এই দোয়াও করেন তারা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ