নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদে এক সভা শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। তবে আপাতত দুই শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে আরও সদস্য যুক্ত করে কমিটি পূর্ণাঙ্গ করা হবে বলে জানিয়েছেন তিনি।
ঘোষিত জেলা কমিটিতে ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়ালকে সভাপতি করা