কিশোরগঞ্জ প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখার মজলিশে শুরা সদস্যদের নিয়ে দ্বিবার্ষিক ‘উপজেলা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাজিতপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুহাম্মদ রুকন উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মুফতি ত্বোয়াসিন বিন মুজিবসহ উপজেলা শাখার নেতাকর্মীরা।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের কর্মপরিকল্পনা এবং দায়িত্বশীলদের করণীয় বিষয়ে দিকà