গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১৪৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন হবিগঞ্জের এবং অন্যজন সুনামগঞ্জের বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।
এ নিয়