নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের সামগ্রিক পরিস্থিতি, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সংরক্ষণ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন আলেম ও বিশিষ্ট ব্যক্তিরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আবদুল কাদের জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইলিয়াছ বিন হাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল হক আমিনী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক সাইফ উদ্দীন আহমদ খন্দকার, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি ও কেন্দ্রীয় নির্বà