বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক-

পবিত্র কুরআনের বিশুদ্ধ শিক্ষা বিস্তার এবং নূরানী শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতা উন্নয়নের লক্ষ্যে নূরানী তালিমুল কুরআন বোর্ডের উদ্যোগে ঢাকা উত্তর জোনের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার মোহম্মদপুরে বোর্ডটির কেন্দ্রীয় কার্যালয়ে এ জোড় সভা অনুষ্ঠিত হয় । এ-সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বোর্ডটির বৃহত্তর ঢাকার আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান। এবং সঞ্চালনা করেন, সদস্য সচিব মাওলানা সামির উদ্দীন।   

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালক মাওলানা কালিমুল্লাহ জামিল এবং পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক। 

আলোচনা পর্বে বক্তারা কুরআনুল কারিম বিশুদ্ধভাবে তেলাওয়াত ও শিক্ষাদানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি, শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় আরবি হরফের সঠিক উচ্চারণ, মাখরাজ, মদ ও গুন্নাহ বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষকদের নিয়ে কুরআনের বিভিন্ন আয়াত ও সূরা মশক করানো হয়।

নূরানী তালিমুল কুরআন বোর্ড সূত্রে জানা গেছে, জুন-জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যেই এ ধরনের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে ঝিনাইদহ, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর ও ভোলাসহ বিভিন্ন জেলায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, আদর্শ ও সচেতন সমাজ গঠনে কুরআন শিক্ষার মানোন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই নূরানী তালিমুল কুরআন বোর্ড দেশব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার গুণগত উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ