বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই

প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সারা দেশের মতো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনেও শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে অনুষ্ঠিত বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭৩ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৪০ জন অনুপস্থিত ছিলেন। তবে ১১৪টি পরীক্ষাকেন্দ্রে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত পরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলায় মোট ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চট্টগ্রাম জেলার ৬৮টি কেন্দ্রে ৫৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৬৪ জন অনুপস্থিত ছিলেন। কক্সবাজারের ১৮টি কেন্দ্রে ৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন, রাঙামাটির ১০টি কেন্দ্রে ৪ হাজার ১৭ জনের মধ্যে ৮৫ জন, খাগড়াছড়ির ১০টি কেন্দ্রে ৩৫৩ জনের মধ্যে ৭ জন এবং বান্দরবানের ৮টি কেন্দ্রে ২ হাজার ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার প্রথম দিনে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি। একই সঙ্গে কোনো কেন্দ্র সচিব বা পরিদর্শকের অনুপস্থিতির ঘটনাও ঘটেনি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বোর্ডের অধিভুক্ত পাঁচ জেলার সব পরীক্ষাকেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ