শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জন্য জায়গা চূড়ান্ত, ব্যয় হবে ৬২ কোটি টাকা জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সন্ধ্যার মধ্যে দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ