সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১ মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াতের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত তীব্র দাবদাহে খোলা ফ্রান্সের মসজিদগুলোর দুয়ার, মিলছে স্বস্তি নির্যাতন করে চেকে সই আদায়, দোষীদের শাস্তি দাবি রিহ্যাবের শুক্রবার ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে শিক্ষক ও মাদরাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা শুরু, বিচারক প্যানেলে বাংলাদেশি ক্বারী

আ.লীগ করার কারণে প্রতিদিন ১০টা জুতার বাড়ি আমার প্রাপ্য: যুবলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সঞ্জয় শর্মা দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ, বঞ্চনা ও মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘গভীরভাবে চিন্তা করে দেখলাম, আওয়ামী লীগ করার কারণে প্রতিদিন দশটা জুতার বাড়ি আমার প্রাপ্য।’

সম্প্রতি ফেসবুক পোস্টে সঞ্জয় শর্মা দাবি করেন, ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বৃহত্তর বাগমারা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং পরে ইউনিয়ন যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানা ত্যাগ স্বীকার করেও দলীয়ভাবে কোনো মূল্যায়ন পাননি বলে অভিযোগ করেন তিনি।

দলের সিনিয়র নেতাদের সমালোচনা করে তিনি লেখেন, নেতৃত্বে নতুনদের জায়গা না দিয়ে দীর্ঘদিন একই ব্যক্তিরা পদ আঁকড়ে রেখেছেন। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলেও তিনি অভিযোগ তোলেন।

নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে তিনি আরও দাবি করেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পরও পরিবারকে সময় না দিয়ে দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি কোনো দলীয় বা নাগরিক সুবিধা পাননি। এমনকি স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আ ক ম বাহাউদ্দিন বাহারের ছেলে, সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)-এর রাজনৈতিক কার্যক্রমে সহযোগিতা করলেও মন্ত্রী বা তাঁর পরিবারের কেউ তাকে চিনতেন না বলেও পোস্টে উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তবু বিপন্নপ্রায় জীবনে, শত যাতনা কাঁধে নিয়ে বলি—আমি জয় বাংলার লোক। কামনা করি ভালো থাক বাংলাদেশ, অটুট থাক স্বাধীনতা।’

/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ