গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৫৪ জন শিশু এবং নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিত অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮১৮ এবং গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ আট হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৮ জন, গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩ হাজার ১৯৮ জন।
আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ৪১৯ জন।
আইও/