সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় মো. শহিদুল করিম মানিক (৪২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনাকে কেন্দ্র করে রাতে হাসপাতালের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করেন রোগীর স্বজনেরা। পরে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম মেখল আবদুর রশিদ সারেং বাড়ির মৃত নুরুচ্ছালামের ছেলে এবং সিএনজিচালিত অটোরিকশাচালক মো. শহিদুল করিম মানিককে পেটব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তা