বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

জাজিরায় ৪ দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩টি পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও ১টি মালামাল রাখার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে একটি হার্ডওয়্যার দোকান, একটি খাবার হোটেল ও একটি চায়ের দোকান। এ ছাড়া মালামাল রাখার একটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, চায়ের দোকান ও খাবার হোটেলে দুটি গ্যাস সিলিন্ডার থাকায় আগুন ছড়িয়ে পড়ার পর বাজারে আতঙ্ক তৈরি হয়। খবর পেয়ে জাজিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, ‘হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিই। ততক্ষণে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়েছিল। আমরাও আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় কাছে গিয়ে পানি দেওয়া সম্ভব হচ্ছিল না।’

ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যার দোকানের মালিক মান্নান মাদবর বলেন, ‘আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিল। সব পুড়ে গেছে। আমার আর কিছু নেই। এই ক্ষতি কীভাবে পোষাব?’

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, নড়িয়ার দিকে যাওয়ার সময় তিনি বাজারে আগুন দেখতে পান। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বাজারের অন্য দোকানগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ