বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

দারুল উলূম রামপুরার ইসলাহি মাহফিল ১১ সেপ্টেম্বর, প্রধান আলোচক ওলিপুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম রামপুরা (বনশ্রী মাদ্রাসা)-এর উদ্যোগে আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার মাসিক ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হবে।

বাদ মাগরিব মাদরাসার মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও মুনাজির মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী।

মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া দারুল উলূম রামপুরা (বনশ্রী মাদ্রাসা), ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা ইয়াহইয়া মাহমুদ।

মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, মাহফিলে দ্বীনপ্রিয় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

মাহফিল-সংক্রান্ত প্রয়োজনে ০১৭১২-৭৭৯১৭৭ ও ০১৭২৮-৭৭৭০৭৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

মাহফিলের ঠিকানা: ৩৮৪/২, টি.ভি. টাওয়ার রোড, রামপুরা, ঢাকা-১২১৯।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ