ফরিদপুরের বোয়ালমারীতে মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও ক্রেতার কাছে বিক্রির চেষ্টার অভিযোগে বাপ্পী মোল্লা নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালমারী পৌর মাছবাজারসংলগ্ন স্বর্ণকারপট্টি সড়কের পোল্ট্রি মুরগির মার্কেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রকিবুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেসার্স আলামিন পোল্ট্রি হাউসে একটি মরা মুরগি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। এক নারী ক্রেতা তিনটি মুরগি কেনার পর সেগুলো ড্রেসিং করতে দিলে দোকানের কর্মীরা জীবন্ত মুরগির পরিবর্তে আগে থেকে সংরক্ষণ করে রাখা একটি মরা মুরগি জবাই করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওà