বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

কুষ্টিয়ায় বাড়ছে পদ্মার পানি, প্লাবিত হচ্ছে নতুন এলাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীবেষ্টিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নে নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দৌলতপুর এলাকায় নদীর পানি ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এতে দুই ইউনিয়নের ৪০ টি গ্রামের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
শনিবার সরেজমিনে দেখা যায়, বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি মাঠ, ঘরবাড়ি, পথঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান। পানিবন্দি মানুষ ছুটছে নিরাপদ আশ্রয় ও খাবারের সন্ধানে। অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যেতে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে গবাদি পশু ও শিশুদের নিয়ে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর থেকে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বেড়েই চলেছে। এক সপ্তাহে নদীর পানি প্রায় ৮৮ সেন্টিমিটার বেড়েছে। বৃহস্পতিবার বিকেলে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার প্রায় ৯২ সেন্টিমিটার নিচে ছিল। গতকাল শুক্রবার তা ছিল ৭২ সেন্টিমিটার নিচে।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান উদ্দিন বলেন, ‘আমার ১৯টি গ্রামের সব নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি উঠেছে। গতরাতে পানি আরও বেড়েছে। এতে পানিবন্দি হয়ে নারী-শিশুসহ ৫০ হাজারের বেশি মানুষ বেকায়দায় পড়েছে। তাদের গবাদি পশু নিয়ে চরম বেগ পেতে হচ্ছে।’

রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, ‘আমার ইউনিয়নের ২১টি গ্রামের প্রায় ৫০ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

গত ২৪ ঘণ্টায় আরও নতুন নতুন এলাকায় বন্যার পানি ঢুকেছে এবং মানুষের দুর্ভোগ অনেক বেড়েছে। স্কুলগুলোও বন্ধ রাখা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ শনিবার কালের কণ্ঠকে বলেন, ‘আমরা ইতিমধ্যে বন্যাকবলিত দুটি ইউনিয়নের অধিক ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারকে শুকনা খাবার বিতরণ করেছি এবং নতুন করে আজ ২৫০ পরিবারের মাঝে শুকনা খাবারের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। আরও ১৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা রবিবার বিতরণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই আমরা দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি এবং বন্যা কবলিত হওয়ায় শিক্ষার্থীরা না আসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোও পর্যায়ক্রমে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।’

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ