বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

রাজধানীর মিরপুরে বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর মিরপুরের কাফরুলে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টা পর কাফরুল থানাসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার রাত দশটা ১৭ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিসের সদর দফতর। পরে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ১০ টা ২৩ মিনিটে আগুন নির্বাপন করতে সক্ষম হয়। 

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনার ঠিক কয়েক ঘণ্টা আগে শুক্রবার বিকেল থেকে রাতের মধ্যে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালীসহ বেশ কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ