সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি সংগৃহীত

সিলেট প্রতিনিধি

সিলেট মহানগর যুব জমিয়তের উদ্যোগে সংগঠনে নবযোগদানকারী প্রাথমিক সদস্যদের বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ এশা সিলেটের বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবযোগদানকারী সদস্যদের মাথায় টুপি পরিয়ে দ্বীনি আমেজে বরণ করে নেওয়া হয়।

মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।