বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাম-রুবেলার টিকার আওতায় আসছে বাদ পড়া ২ লাখ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন— ‘এমআর মপ-আপ ক্যাম্পেইন ২০২৬’। হাম ও রুবেলার (এমআর) টিকা থেকে বাদ পড়াদের টিকার আওতায় আনতে শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া বিশেষ এই ক্যাম্পেইন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার প্রায় ২ লাখ ৪ হাজার শিশুকে অনুসন্ধানের আওতায় এনে টিকাবঞ্চিত শিশুদের প্রয়োজনীয় এমআর টিকা দেয়া হবে।

এই ক্যাম্পেইনের আওতায় ডিএসসিসির বিভিন্ন এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী যেসব শিশু এখনও হাম ও রুবেলার টিকা পায়নি, বাড়ি বাড়ি ও এলাকাভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে তাদের শনাক্ত করে টিকার আওতায় আনা হবে। ডিএসসিসির সব অঞ্চল ও ওয়ার্ডে নিবিড়ভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে কম টিকাদান কভারেজসম্পন্ন এলাকা ছাড়াও বস্তি, ভাসমান ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুদের শনাক্ত করতে স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

হাম ও রুবেলার (এমআর) শতভাগ টিকাদান নিশ্চিতে শনিবার নগর ভবনে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ডিএসসিসি সূত্রে জানা গেছে, মূল ক্যাম্পেইন শুরুর আগে গত ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর পরিচালিত প্রাথমিক অনুসন্ধান কার্যক্রমে ৩ হাজার ১১৫ জন বাদ পড়া শিশুকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮৮৪ জন শিশুকে ইতোমধ্যে টিকা দেয়া হয়েছে। অবশিষ্ট ২৩১ জন শিশুকেও দ্রুত টিকার আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এই অবস্থায় ডিএসসিসি এলাকার সব অভিভাবক ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শনিবার সকালে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ১ কোটি ৮৫ লাখ ৮৩৩ শিশুকে টিকা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, অনেক মা কর্মজীবী হওয়ায় দিনের বেলায় সন্তানকে নিয়ে টিকাদান কেন্দ্রে আসতে পারেন না। তাদের বিষয়টি বিবেচনা করে বন্ধের দিনেও টিকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যার পরও টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্য রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ