গাজীপুরের টঙ্গীতে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন। তারা ময়মনসিংহে একটি বিয়ে অনুষ্ঠান শেষে টঙ্গীতে তাদের ভাড়া বাসায় ফিরছিলেন বলে জানা গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে টঙ্গী বিআরটি উড়ালসড়কের স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা খাতুন ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া গ্রামের মো. চান মিয়ার স্ত্রী। নিহত ইয়াছিন তাদের ছেলে।
নিহতের স্বামী মো. চান মিয়া জানান, ময়মনসিংহের মুক্তাগাছার গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্