বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের মাঝে ইসলামের মৌলিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটে দিনব্যাপী দাওয়াহ ক্যাম্পেইন পরিচালনা করেছে খিদমাতুল ইসলাম পরিষদ নাঙ্গলকোট, কুমিল্লা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের উদ্দেশে ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা ও উত্তম চরিত্র গঠনের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধর্মীয় বই বিতরণ করা হয়।

ক্যাম্পেইন পরিচালনা করেন খিদমাতুল ইসলাম পরিষদ নাঙ্গলকোটের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাদ উদ্দীন হাফি., মাওলানা মুহাম্মাদ বুরহানুদ্দীন বিন সাদ, মাওলানা আব্দুল্লাহ ও হাফেজ রফি উদ্দীন প্রমুখ।

ক্যাম্পেইন চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ