বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক কনফারেন্স আগামী শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইমরান ওবাইদ, নিউজ ডেস্ক:

বাংলার আলেমকুল শিরোমণি হযরত থানভী রহ. ও হযরত মাদানী রহ.-এর সার্থক উত্তরসূরি শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কারক মুজাহিদে আযম হযরত মাওলানা শামছুল হক ফরিদপুরী ছদর ছাহেব হুজুর রহ.-এর জীবন, কর্ম-অবদান ও আমাদের করণীয় শীর্ষক কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

আগামী শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টায় আহবাবে হযরত ছদর ছাহেব হুজুর রহ.-এর আয়োজনে জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম (মিতারা মাদ্রাসা) কামারখাড়া, টংগীবাড়ি, মুন্সিগঞ্জে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মাদরাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকার মুহতামিম ও তরজুমানে হযরত ছদর ছাহেব হুজুর রহ., হযরত মাওলানা মুহাম্মাদ সালমান হাফিজাহুল্লাহ।

আওলাদে রাসূল হযরত আসআদ মাদানী রহ.-এর সুযোগ্য খলিফা, পীরে কামেল শায়েখ মুফতি হাফিজুদ্দীন হাফিজাহুল্লাহর সভাপতিত্বে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা শেখ আজিমুদ্দিন, হযরত মাওলানা লিয়াকত আলী, হযরত মাওলানা ইয়াহ্ইয়া সিদ্দিকী (হাফেজ জাহাঙ্গীর), ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, হযরত মাওলানা আব্দুর রব, মুফতি নজরুল ইসলাম, হযরত মাওলানা মুফতি নিসার আহমদ, মাওলানা কামাল হোসাইন, শাইখুল হাদিস সাইফুল্লাহ, মাওলানা এনামুল করীম ইমাম, মাওলানা এমদাদ বিন ছায়েনুদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি ইসমাঈল সাহেব, মাওলানা মুফতি মাহবুবুল ইসলাম।

আয়োজক কমিটির পক্ষ থেকে যথাসময়ে কনফারেন্সে উপস্থিত থেকে দ্বীনি কার্যক্রম সফল করার আহ্বান জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ