বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস

ইসলামী যুব আন্দোলন নোয়াখালী দক্ষিণের নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের ৬ষ্ঠ জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় মাইজদীর নবাব কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুহাম্মাদ সাইফুল ইসলাম।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া, সেক্রেটারি হাফেজ কাউছার আহমেদ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুদ্দাছির হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা ইব্রাহিম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি প্রভাষক মাকসুদুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, যুবসমাজের নৈতিক ও আদর্শিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে যুবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথির পরামর্শক্রমে ২০২৭-২০২৮ সেশনের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করানো হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ আবদুল মান্নান, সহসভাপতি মাওলানা আরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা ইসমাঈল হোসাইন।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ