বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

৮ মাসে পবিত্র কুরআনের হাফেজ ব্রাহ্মণবাড়িয়ার সাইমন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর নুরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থী ৮ বছর বয়সে শিশু সাইমন ইসলাম মাত্র আট মাসে পবিত্র কুরআন মুখস্থ করে অনন্য নজির সৃষ্টি করেছেন।

উপজেলার উজানচর নুরে মদিনা সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্রের এই কৃতিত্বে খুশি শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী ও তাঁর মাতা-পিতা। উপজেলায় সাইমনই প্রথম মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। এর আগে উপজেলায় এমন নজির আর ঘটেনি।

ছোটবেলা থেকেই কুরআন হিফজের প্রতি ছিল সাইমনের প্রবল ইচ্ছা ও আকর্ষণ। যার কারণে স্বল্প সময়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে ছোট্ট বালকটি। হাফেজ সাইমনের বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামের বটতলী এলাকার মো. আশরাফুল ইসলামের ছেলে। তাঁর বাবা পেশায় একজন রিকশাচালক।

হাফেজ সাইমনের বাবা আশরাফুল ইসলাম বলেন, আমি পেশায় একজন রিকশাচালক হলেও আমার অনেক ইচ্ছা, আমার ছেলে একজন কুরআনের আলেম হবে। আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাসে আমার ছেলে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা এবং রাসুল (সা.)-এর অসিলায় বড় হয়ে যেন ইসলামের খেদমত করতে পারে।

মাদরাসার সভাপতি মোকবল হোসেন বলেন, আমাদের মাদরাসায় সাইমন নামক শিশুটি মাত্র আট মাসে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ