বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আবেদন করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৭তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি চলবে আগামী ১ থেকে ১৪ রমজান (১২ মার্চ-২৫ মার্চ ২০২৪)। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশি পুরুষ নাগরিকদের আহ্বান করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের একটি বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

আবেদনের নিয়মাবলি> 

প্রতিযোগিতার বিষয় : তাজবীদসহ পূর্ণ কোরআন হিফজ।

প্রতিযোগীর বয়স : ১২ মার্চ ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২৫ বছর।

প্রাথমিক বাছাই পরীক্ষার সময়সূচি : ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার, সকাল ১০টা।

চূড়ান্ত বাছাই পরীক্ষার সময়সূচি : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, সকাল ১০টা।

পরীক্ষার স্থান : দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম, ঢাকা।

শর্তাবলি>

প্রার্থীকে ১ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং জীবনবৃত্তান্তসহ নির্ধারিত নমুনা আবেদন ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট www.islamicfoundation.gov.bd থেকে সংগ্রহ করে জমা দিতে হবে। তবে এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন ফি>

আবেদনকারীকে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘ইসলামিক ফাউন্ডেশন’ শিরোনামে ৩০০/- (তিনশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট দরখাস্তের সঙ্গে সংযোজন করতে হবে।

আবেদনের শেষ সময়>

আবেদনপত্র আগামী ২১ ডিসেম্বর ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে কুরিয়ারে/সরাসরি/ deenydawha@gmail.com এই মেইলে পৌঁছাতে হবে অথবা www.mygov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরিম। বিশ্বের ৬৫টি দেশের ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন ১৪ বছর বয়সি বাংলাদেশি হাফেজ সালেহ আহমেদ তাকরিম। প্রথম পুরস্কার হিসেবে তিনি পান আড়াই লাখ দিরহাম। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৭ লাখ।

এছাড়া প্রতিযোগিতায় গতবার প্রথমবারের মতো শায়খ শোয়াইব মোহাম্মদ নামে বাংলাদেশি একজন বিচারক বিচারকাজ পরিচালনার সুযোগ পান। তিনি মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ‘ইলমুল কেরাত ওয়াত তাজবিদ’ ডিগ্রি অর্জন করেন।

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ