বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

শীতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা: মাউশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

দেশের যে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির বেশি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম।

মঙ্গলবার মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে।
চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। ফলে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নেমে যাবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ ক্ষেত্রে আঞ্চলিক উপপরিচালকরা সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে এই স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি বা তার বেশি না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিতে হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সোমবার বিকাল পৌনে ৪টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯.৭ ডিগ্রি। তবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি। অন্যদিকে ঢাকার ফরিদপুর, রাজশাহীর ঈশ্বরদী, বদলগাছী ও তাড়াশ, রংপুরের প্রায় সর্বত্র সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রির নিচে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ