শিক্ষা সফরের বাসে ৪১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছিল ছাত্রীরাও। ওই বাসে ছিলেন ১৬ জন শিক্ষক-শিক্ষিকা। বাসের মধ্যে বাজছে উচ্চস্বরে গান। এর মধ্যে শিক্ষককে মদ ঢেলে দিচ্ছে শিক্ষার্থীরা। তারাও উল্লাসের সাথে পান করছে।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুক, টিকটকে ছড়িয়ে পড়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মদ পানের ভিডিও।
এই শিক্ষক-শিক্ষার্থীরা মাদারীপুরের শিবচরের ‘শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের’। শনিবার (২৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জে শিক্ষা সফরে যান তারা। যাওয়ার পথে বাসের মধ্যে মদপানের ঘটনা ঘটে।
স্কুলের শিক্ষার্থীরা ভিডিও দেখে জানিয়েছে, মদপান করা ওই শিক্ষকের নাম বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মো. ওয়ালিদ মোর্সেদ। তবে তাকে ফাঁসানো হচ্ছে দাবি করেছেন ওয়ালিদ মোর্সেদ। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বাসে আমার পরিবার ছ
