বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

ইফতা ও দাওয়াহ বিভাগে সীমিত কোটায় ভর্তি নেবে ঢাকার মারকাযুল ফাতাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দেশের প্রসিদ্ধ দ্বীনি বিদ্যাপিঠ মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়া ঢাকার ইফতা বিভাগের প্রাক্তন উস্তায মুফতি মুহাম্মদ ইয়াহইয়া পরিচালিত রাজধানীর মিরপুর পল্লবীতে অবস্থিত মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়ার ইফতা ও দাওয়াহ বিভাগে সীমিত কোটায় ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

জানা যায়, ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী এ উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানটি আগামী  ৫ শাওয়াল, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করবে।

নিচে ভর্তি সংক্রান্ত তথ্য তুলে ধরা হলো-

১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষে ইফতা ও দাওয়াহ বিভাগে ভর্তির এলান

তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর মেয়াদি) ও কিসমুদ দাওয়াহ ওয়াল ইরশাদ (২ বছর মেয়াদি) বিভাগে সীমিত কোটায় ভর্তি নেওয়া হবে, ইনশাআল্লাহ।

ফরম বিতরণ : ৫ শাওয়াল, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে।

পরীক্ষার বিষয়: ইফতা বিভাগ

লিখিত
ক) হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত। খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)।

মৌখিক
হেদায়া ৩য় খণ্ড এবং ফাতহুল কাদীর, কিতাবুল বুয়ূ থেকে ইজারার শেষ পর্যন্ত।

দাওয়াহ বিভাগ

লিখিত
ক) সহীহ বুখারী (২য় খণ্ড)। তাফসীরে ইবনে কাসীর (সুরা ফাতিহা ও বাকারা)।
খ) প্রবন্ধ (আরবী ও বাংলা)।

মৌখিক
যেকোনো বিষয়, যেকোনো কিতাব।

পরীক্ষার তারিখ:

উভয় বিভাগের ভর্তিপরীক্ষা নিম্নোক্ত তারিখে অনুষ্ঠিত হবে:

* লিখিত: ৫ শাওয়াল, বাদ যোহর (২: ৩০মি.)।
* মৌখিক: ৬ শাওয়াল (সকাল ৮ ঘটিকায়)।
* ফলাফল: ৭ শাওয়াল।
* ভর্তি: ফলাফল প্রকাশের পর।

বিশেষ দ্রষ্টব্য
* উভয় বিভাগের আবেদনকারীকে অবশ্যই দাওরায়ে হাদীসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।
* ভর্তির সময় নিম্নে বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে-

১. মেশকাত জামাতের সনদপত্র, নম্বরপত্র ও দাওরায়ে হাদীসের ২য় সাময়িক পরীক্ষার নম্বরপত্র।
২. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি।
৩. স্থানীয় জনপ্রতিনিধির (চেয়ারম্যান, কাউন্সিলর প্রমুখ) প্রশংসাপত্র।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ।
৫. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।

যোগাযোগ:
মোাবাইল- ০১৩১৩৬০০৯০০, ০১৬০৮২২৬৮৯৯
ঠিকানা: বাসা-১/বি/২, রোড-২৯/এ, পল্লবী, ঝিলপাড়, মিরপুর-১২, ঢাকা-১২১৬।
E-mail: markazulfatawa@gmail.com, Website : www.markazulfatawa.com

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ