বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেফাকে শীর্ষে জামিআ রাব্বানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৪৪৪—৪৫ হিজরী শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ—এর অধীনে অনুষ্ঠিত ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় জামিআ রাব্বানিয়া আরাবিয়া দেশ সেরা ফলাফল অর্জন করেছে এবং গড় হিসেবে সারাদেশে সর্বশীর্ষে রয়েছে।

এবছর কিতাব বিভাগে পরীক্ষার্থী ছিল ২০৭ জন। তন্মধ্যে ১৬৩ জন মেধা স্থান অর্জন করেছে। যা শতকরা ৭৮.৭৪। এছাড়া হেফজ বিভাগে ৮ জনসহ সর্বমোট ১৭১ জন মেধা তালিকায় স্থান পেয়ে প্রতিষ্ঠানটি শীর্ষস্থান ধরে রেখেছে। তন্মধ্যে ইবতিদাইয়ায় প্রথম স্থান, মুতাওয়াসসিতায় তৃতীয় (তিনজন) ও পঞ্চম স্থান, সানাবিয়ায় চতুর্থ ও ষষ্ঠ স্থান লাভসহ ফযিলত—এ ৫০ জন পরীক্ষার্থীর মাঝে ১৮ জন, সানাবিয়া উলয়া—এ ৩০ জনের মধ্যে ২১ জন, মুতাওয়াসসিতায় ৬৩ জন এর মাঝে ৬১ জন, ইবতিদাইয়ায় ৬৪ জন এর মাঝে ৬৩ জন মেধা তালিকায় স্থান লাভ করার মাধ্যমে বাংলাদেশে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছে।

এই অভাবনীয় সাফল্যের কারণে প্রতিষ্ঠানটি বিজ্ঞজনদের নজর কেড়েছে এবং আলোচনার শিরোনাম হয়েছে। প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী, অনুরাগী ও ছাত্র—অভিভাবক শ্রেণী এখানকার শিক্ষকবৃন্দ ও পরিচালকের প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।