বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

 বেফাকে যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া বাইতুন নূরের সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর ৪৭ তম কেন্দ্রীয় পরীক্ষায় যাত্রাবাড়ী-সায়েদাবাদ জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসা এবারও ঈর্ষনীয় সাফল্য পেয়েছে।

৪ এপ্রিল বৃহস্পতিবার ২৪ শে রমজান প্রকাশিত প্রতিষ্ঠানটির ফলাফলে দেখা যায়,  মেশকাত জামাত মেধাতালিকায় স্থান লাভ করেছে ৮ জন। শরহে বেকায়া জামাত মেধাতালিকায় স্থান লাভ করেছে ১৬ জন। নাহবেমীর জামাত দ্বিতীয় স্থানসহ ৪৩ জন। তাইসীর জামাত ৩৮ জন। হিফজ বিভাগ ৪ জন।

জামিয়া ইসলামিয়া বাইতুন নূর-এর মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মুনিরুজ্জামান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন। এবং দেশবাসীর কাছে দুআর দরখাস্ত করেছেন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর শুকরিয়া আদায় করছি। সে সঙ্গে উস্তাদদের জাযাকুমুল্লাহ জানাই। তারা মেহনত না করলে এমন সাফল্য আসতো না। আমাদের ছাত্ররাও মেহনত করে। আরো ভালো মেহনত করে আরো ভালো ফলাফল লাভ করতে পারে সেই দোয়া করি। আর যা করেছে তার জন্য আল্লাহর শুকরিয়া’।

সারাদেশে সকল পরীক্ষার্থীর উদ্দেশে তিনি বলেন, ‘প্রত্যেক মাদরাসাই চায় নিজেদের শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল অর্জন করে। প্রত্যেক মাদরাসা যেন তাদের তালিম-তরবিয়াত আরো সুন্দর করতে পারে।  প্রত্যেক ছাত্র যেন নিজের উস্তাদ এবং আকাবির আসলাফের সাথে জিন্দেগী মিলিয়ে একজন মুরব্বি মেনে চলে। যে মুরব্বি আহলে এলেম ও আহলে দিল হবেন। তাহলে রেজাল্টও ভালো হবে এবং জিন্দেগীও দামি হবে’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ