বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

বেফাকের মেধাতালিকায় মাদরাসা মারকাযুল হিদায়াহ ঢাকা’র ঈর্ষণীয় অর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪/ ২৪ শে রমজান ১৪৪৪ হিজরী) বেফাক মিলনায়তনে বেলা ৩টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

বেফাকের ফলাফলে দেখা যায় দক্ষিণ রায়েরবাগ, মুজাহিদ নগর কদমতলীতে অবস্থিত মাদরাসা মারকাযুল হিদায়াহ ঢাকা ঈর্ষণীয় সাফল্য অর্জন করে।

২০২৩/২৪ ইং শিক্ষাবর্ষে বেফাক বোর্ডে ১১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে বিভিন্ন মারহালায় ৮ম, ১০ম, ১১তম, ১২তম, ১৩তম সহ ৩৬ জন মেধাতালিকা অর্জন করে।

মাদরাসার মুহতামিম মুফতি বাকিবিল্লাহ মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আওয়ার ইসলামকে বলেন, ‘প্রথমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। তার দেয়া তাওফিকেই আমাদের এই সাফল্ ‘।

তিনি এই সাফল্যের জন্য মাদরাসার আসাতিযায়ে কেরামের একনিষ্ঠ মেহনতের কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে শিক্ষার্থীরা যাতে ইলমের সাথে আমল-আখলাক, তাহযীব-তামাদ্দুনের উচ্চ শিখড়ে পৌঁছে জাতীয় খেদমত আঞ্জাম দিতে পারে সেই দুআ করেন।

মাদরাসার মুতাওয়াল্লী আলহাজ্ব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করে মেধাবীদের জন্য বায়তুল্লাহ যিয়ারতের পুরস্কার ঘোষণা করেন।

তিনি বলেন, ‘উত্তরোত্তর সফলতার হারকে এগিয়ে নিতে আগামীতে যেসব শিক্ষার্থী শরহে বেকায়া, মেশকাত ও দাওরা হাদিস পরীক্ষায় ১ম থেকে ৫ম মেধা তালিকা অর্জন করবে, তাদের জন্য পুরস্কার হিসাবে থাকবে বায়তুল্লাহ যিয়ারত (ওমরাহ)-এর ব্যবস্থা।

মাদরাসার সংক্ষিপ্ত ফলাফল

মেশকাত / ফজিলত ২য় বর্ষ পরীক্ষার্থী ৩৭ জন। মেধাতালিকায় স্থান লাভ করে ৩টি। যথাক্রমে ৮ম, ২৬তম ও ৩৭তম।

শরহে বেকায়া / সানাবিয়া উলয়া পরীক্ষার্থী ২৮ জন। ৪৯ তম ১টি মেধাতালিকা অর্জন করে।

নাহবেমীর / মুতাওয়াস্সিতাহ জামাতে পরীক্ষার্থী ২৯ জন। ১০ম,১১তম,১২তম, ১৩তম ও ১৪তম সহ মোট ১৯ টি মেধা স্থান লাভ করে।

তাইসীর / ইবতিদাইয়্যাহ জামাতে পরীক্ষার্থী ২৩ জন। ১৪তম সহ মোট ১৩ টি মেধা তালিকা অর্জন করে।

নতুন বছরে ভর্তি

২০২৪/২৫ ইং শিক্ষাবর্ষে বিভিন্ন মারহালায় কোটা খালি থাকা সাপেক্ষে ৭,৮ ও ৯ শাওয়াল ভর্তির কার্যক্রম চলমান থাকবে। ভর্তির জন্য যোগাযোগ : ০১৬৭৮৪১১৫৮৬, ০১৬৭৮৪১১৫৯০

যাতায়াত : যাত্রাবাড়ী অথবা চিটাগাং রোড থেকে রায়েরবাগ বাসট্যান্ড নেমে মেরাজনগর রোড, মুজাহিদ নগর (কদমতলী থানার দক্ষিণ পার্শ্বে) কদমতলী, ঢাকা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ