বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেফাকে মেধাতালিকায় মারকাযুল কুরআন মাদরাসার সাফল্য; ইবতিদাইয়্যাহ শ্রেণিতে ১ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

গত বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪/ ২৪ শে রমজান ১৪৪৪ হিজরী) বেফাক মিলনায়তনে বেলা ৩টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

বেফাকের ফলাফলে দেখা যায়, মহিলা শাখায় মেধা তালিকায় ইবতিদাইয়্যাহ (প্রাইমারি) শ্রেণিতে শীর্ষস্থান অধিকার করেছে লালমনিরহাট জেলার আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদরাসা, আদিতমারী-এর খাদিজাতুল কোবরা মাসুমা। তার প্রাপ্ত নম্বর ৫৯১।

এছাড়া প্রতিষ্ঠানটির ৬৮ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছে।

বিস্তারিত ফলাফল

• ইবতিদাইয়াহ (প্রাথমিক) ৪০ জন মেধা তালিকায় স্থান লাভ করে। যথাক্রমে ১ম, ২য়, ১০, ১১, ১৩, ১৩, ১৫, ১৬, ১৭, ১৮, ২০, ২৩, ২৩, ২৪, ৩০, ৩২, ৩২, ৩২, ৩৪, ৩৪, ৩৫, ৩৭, ৪০, ৪১, ৪১, ৪২, ৪৪, ৪৮, ৫৪, ৫৪, ৫৭, ৫৯, ৬০, ৬২, ৬৭, ৮২, ৯১, ৯৩, ৯৭ ও ৯৭ তম।

• মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক) মেধা তালিকায় স্থান লাভ করে ১৬ জন। যথাক্রমে ১৬, ১৯, ২৭, ৪৫, ৫৪, ৫৬, ৬৫, ৮৫, ৮৮, ৮৯, ৯৩, ১০৫, ১১২, ১১২, ১১৬, ১১৭ তম।
• সানাবিয়‍্যাহ (উচ্চমাধ্যমিক) ২ জন মেধা তালিকায় স্থান লাভ করে । যথাক্রমে ২২ ও ৭৮ তম।

• ফযীলত (স্নাতক) মেধা তালিকায় স্থান লাভ করে ১ জন ৬৯ তম।

এছাড়া, মারকাযুল কুরআন মাদরাসা বালক শাখা (মুতাওয়াসসিতাহ) ২০ জন পরীক্ষার্থীদের মাঝে ৯ জন মেধাতালিকায় স্থান পেয়েছে।  যথাক্রমে ২৬, ২৬, ৩৭, ৪৬, ৫০, ৫১, ৫৩, ৫৭, ৫৭ তম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ