৮ই শাওয়াল থেকে ভর্তি শুরু রাজধানীর রামপুরা থানাধীন মৌলভীরটেক এলাকায় অবস্থিত ইসলামী ফিকহের গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিআতুন নূর আল-ইসলামিয়া ঢাকা’ মাদরাসার।
শনির আখড়া মুকাররম জামে মসজিদের খতিব মুফতী রুহুল আমিনের প্রতিষ্ঠিত এই মাদরাসা ইফতা, আদব ও মাদানী নেসাবের জন্য অনন্য মানসম্মত একটি প্রতিষ্ঠান। এখানে ছাত্রদেরকে দক্ষ ও অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে ইফতা বিভাগের তামরীন ও ফাতাওয়ার কিতাব মুতালাআ করানো হয় এবং আদব ও মাদানী নেসাবে দরস প্রদান করা হয়।
এ প্রতিষ্ঠানে ভর্তি শুরু ৮ শাওয়াল থেকে, (রমযানেও ভর্তির সুযোগ রয়েছে)। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি নেয়া হবে। নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত এ জামিআটি ইফতা, আদব ও মাদানী নেসাবের জন্য বেশ উপযোগী।