বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

আফতাবনগরে মাদরাসাতুন নূর আল আরাবিয়ার কিতাব বিভাগের সবক উদ্বোধন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

রাজধানী ঢাকার আফতাবনগরে অবস্থিত মাদরাসাতুন নূর আল আরাবিয়া বাংলাদেশের কিতাব বিভাগের সবক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

শনিবার (৪ মে ) মাদরাসার অডিটোরিয়ামে কিতাব বিভাগের শিক্ষার্থীদেরেক নিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আ.স.ম আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দরস উদ্বোধন করেন,  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক সিনিয়র পেশ ইমাম ও চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের সিনিয়র পেশ ইমাম শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি নদভী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে দোয়া পরিচালনা করেন, জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা আবু তাহের জিহাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া কাসেম নানুতুবি রহ. রামপুরা এর শিক্ষক ও আফতাবনগর বায়তুল আকসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি হুসাইন আহমাদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা আরিফ হোসেন, মাওলানা আল আমিন আজিজ, মাওলানা মিনারুল ইসলামসহ মাদরাসার শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ