সীমিত আসনে ভর্তি নিচ্ছে রাজধানীর সূত্রাপুরে অবস্থিত শাইখুল হাদীস আল্লামা মুফতী নূরুল আমীন (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত দারুল উলূম শাফিকিয়া মাদরাসা (স্থাপিত : ১৯৯৮ ইং)
মাদরাসাটির প্রিন্সিপাল মুফতী মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহদী বলেন, শিশু একাডেমী প্লে-৫ম, হিফজুল কোরআন ও কিতাব বিভাগ উর্দু-কাফিয়া শ্রেণিতে মেধাবী, মেহনতী স্বল্পসংখ্যক শিক্ষার্থী ভর্তি নিচ্ছি।
তিনি জানান, আমাদের মাদরাসার মোতাওয়াল্লী হিসাবে আছেন ঐতিহ্যবাহী ফরিদাবাদ বড় মাদরাসার শাইখুল হাদিস ও মুহতামীম আল্লামা আব্দুল কুদ্দুস। শিক্ষা সচিব হিসাবে আছেন ঐতিহ্যবাহী ফরিদাবাদ বড় মাদরাসার সিনিয়র মুদাররিস মুফতী মোল্লা আব্দুল মোমিন আযহারী।