বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কওমি মাদরাসার উস্তাদদের জন্য শুরু হচ্ছে ‘শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার উস্তাদদের জন্য শুরু হচ্ছে শিক্ষাদান পদ্ধতি বিষয়ক তিন দিনব্যাপী ‘শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’।

আগামী ২৯, ৩০ ও ৩১ জুলাই (সোম, মঙ্গল ও বুধবার) প্রতিদিন বিকেল ৩টা থেকে ৯টা পর্যন্ত ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চৌধুরীপাড়া শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

যেকোনো বিভাগের উস্তাদ, মাদরাসার দায়িত্বশীল, তাখাসসুস ও তাকমিলে হাদিসের শিক্ষার্থী এবং দাওরা সম্পন্নকারী যেকেউ প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন।

শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করবেন-
মাওলানা উবায়দুর রহমান খান নদভী
প্রধান পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন-

মুহাদ্দিস ও গবেষক আলেম
মাওলানা আহমাদ মায়মুন
বিষয়: ভালো শিক্ষকের পড়াশোনা

তরিকে তালিম বিশেষজ্ঞ, গবেষক আলেম
মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন
বিষয়: তরিকে তালিম বা পাঠদান পদ্ধতি বিষয়ক ৪০ উসুল

মুহাদ্দিস ও গবেষক আলেম
মাওলানা আবু তাহের রহমানী
বিষয়: ‘এসো আরবী শিখি’ পাঠদান পদ্ধতি

লেখক, মুহাদ্দিস ও গবেষক আলেম
মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
বিষয়: পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের মনন গঠন

আরবি ভাষাবিদ ও গবেষক আলেম
শায়খ শফিকুল ইসলাম ইমদাদী রাহাত
বিষয়: আরবি ভাষার পাঠদান পদ্ধতি

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি
মাওলানা মুনীরুল ইসলাম
বিষয়: পাঠদানে বিশুদ্ধ বাংলা ভাষার প্রয়োগ

কোর্স পরিচালক
হুমায়ুন আইয়ুব
সম্পাদক, আওয়ার ইসলাম

কোর্স সমন্বয়ক
কাউসার লাবীব
বার্তা সম্পাদক, আওয়ার ইসলাম

বি.দ্র. সবার জন্য থাকবে তরিকে তালিম বিষয়ক একটি বই ও প্রতিটি ক্লাসের লেকচার শিট।

যোগাযোগ: 01902891996, 01726688686 (নগদ ও বিকাশ) Wattsapp

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ