সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


এইচএসসি পরীক্ষা পেছাতে চায় না আন্তঃশিক্ষা বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামী ৩০ জুন শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে, নানা যুক্তি তুলে ধরে পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন অনেকে। এমনকি, পরীক্ষা দুই মাস পেছাতে পরীক্ষার্থীদের একটি অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন। তবে, পরীক্ষা পেছানোর এ দাবিকে উড়িয়ে দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। ৩০ জুন থেকে পরীক্ষা শুরু করতে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাদের দাবি ভিত্তিহীন, এটা মানার কোনো যৌক্তিকতা নেই। এ সময় শিক্ষার্থীদের অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত।

এইচএসসি ও সমমান পরীক্ষা দুই মাস পেছাতে গত মঙ্গলবার (২৫ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরীক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি জমা দেন ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী মাইশা মাহফুজ স্নেহা। এ সময় বিভিন্ন কলেজের আরও কয়েকজন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।