বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

চবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সৈয়ব আহমেদ সিয়াম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে চট্টগ্রাম শহরের দুই নাম্বার গেইট অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।  

শুক্রবার (৫ জুলাই) বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের পর শাটল ট্রেনে করে ষোল শহর স্টেশন হয়ে চট্টগ্রাম শহরের দুই নাম্বার গেট অবরোধ করেন তারা।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে"‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন"-এর ব্যানারে এ সমাবেশে যুক্ত হন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের অবরোধে সড়কজুড়ে যানজট সৃষ্টি হয়।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা কোটা পুনর্বহাল প্রত্যাহারের দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের "মেধাবীদের কান্না, আর না, আর না", "কোটার বিরুদ্ধে - লড়াই হবে একসাথে" এসব স্লোগান দিতে দেখা যায়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ