সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মারকাজুল লুগা’ র ৬ দিনের শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরবি ভাষা শেখার অনন্য প্রতিষ্ঠান মারকাজুল লুগা’ র অধীনে অনুষ্ঠিত ৬ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শেষ করে উচ্ছ্বসিত কিতাব বিভাগের মেধাবী শিক্ষকগন। কর্মশালাটি গত ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে আজ (শনিবার, ১ মার্চ) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। 

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এ-প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলেন দেশের নানা প্রান্ত থেকে আগত ৭৫ জন শিক্ষক মণ্ডলী। যাদের অনেকের শিক্ষকতার বয়স এক যুগেরও বেশি। 

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল গফফার সাহেব। তিনি তার বক্তব্যে বলেন, মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী (রহ.) অনুভব করেছিলেন প্রশিক্ষিত শিক্ষকের। শুরুও করেছিলেন। কিন্তু যোগ্য লোক তেমন পাননি। ভালো ছাত্র হলেই ভালো শিক্ষক হওয়া যায় না। যোগ্যতা দক্ষতার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় প্রশিক্ষণ, বাস্তব অভিজ্ঞতার আলোকে যদি আমরা নিজেদেরকে সাজাতে পারি পরিবর্তন আসবে।