২০২৪ সালের ১৫ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হামলাকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২২ জন শিক্ষার্থীকে শনাক্ত করা গেছে।
এছাড়া অন্তত ৭০ জন শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে হামলাকে উসকে দিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতার ঘটনা তদন্তে অনুসন্ধান কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
গত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সহিংসতার ঘটনায় ৮ অক্টোবর একটি সত্যানুসন্ধান কমিটি করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের পাশে লাউঞ্জে তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ও আইà¦