সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে জমিয়তের শোক ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নেওয়ার হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট আজ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন সব জেলা পরিষদ প্রশাসক চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার সবক উদ্বোধন মঙ্গলবার

আশরাফুল উলূম সুতারপুর মাদরাসার নতুন বছরের ভর্তির তারিখ ঘোষণা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোণা জেলা প্রতিনিধি  

নেত্রকোণায় আশরাফুল উলূম সুতারপুর মাদরাসায় নতুন বছরে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

মাদরাসা সূত্রে জানা যায়: কিতাব বিভাগ, নূরাণী, নাজিরা ও হিফজ বিভাগ ৬-৭ শাওয়াল নতুন ছাত্র ভর্তি নেওয়া হবে। ভর্তি চলবে কোটা পূরণ হওয়া পর্যন্ত। প্রতিদিন ভর্তি সকাল ৯ টা থেকে আসর পর্যন্ত চলবে।

বিশেষ জামাতের ভর্তি পরীক্ষা মৌখিক ও লিখিত নেওয়া হবে। মৌখিক পরীক্ষা ৬ শাওয়াল সকাল ৯ টা থেকে ১১ পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা ১১ টায় শুরু হয়ে ১২ টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে জোহর নামাজের পর। 

হিফজ ও কিতাব বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি করা হবে। 

ছোট নূরাণী (বেফাক কিন্ডার গার্ডেন) এর ভর্তি চলবে ৭ ও ৮ শাওয়াল। নূরাণী, নাজিরা ও হিফজ বিভাগে ভর্তিচ্ছুক নতুন ছাত্রদের অভিভাবক সঙ্গে আসতে হবে। 

উল্লেখ্য, ভর্তির সময় ‘‘জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ’’ এর ফটোকপি ও পাসপোর্ট সাইজের ২ কপি ছবি জমা দিতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ