সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে জমিয়তের শোক ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নেওয়ার হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট আজ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন সব জেলা পরিষদ প্রশাসক চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার সবক উদ্বোধন মঙ্গলবার

বেফাকে মাদরাসা আয়েশা সিদ্দীকা রা. ঢালকানগর’র সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।

বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, রাজধানীর ঢালকানগরে অবস্থিত ‘মাদরাসা আয়েশা সিদ্দীকা রা. ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে।

মাদসাটির মোট ১৪৮ জন ছাত্রীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছে ৫৬ জন। মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ৫৮ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ৪২ জন।

বিস্তারিত ফলাফল

এদিকে বেফাকে এমন সাফল্যের কারণে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে মাদরাসা বাইতুল উলুম ও বেফাকে মাদরাসা আয়েশা সিদ্দীকা রা. ঢালকানগর’র পরিচালক মুফতি জাফর আহমদ আওয়ার ইসলামকে বলেন, আল্লাহ তায়ালার মেহেরবানি, আল্লাহ তায়ালার শুকর যে, তিনি আমাদের শিক্ষার্থীদের মেহনতকে কবুল করেছেন। এটা অনেক খুশির ব্যাপার আমাদের জন্য।

তিনি বলেন, ‘ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েদের মাদরাসাতেও অনেক সিরিয়াল পেয়েছে, আলহামদুলিল্লাহ। এই সাফল্যের পিছনে আকাবিরদের তাওয়াজ্জুহ, উস্তাদ-শিক্ষার্থীদের মেহনত ছাড়া আমার কিছুই নেই। এগুলো সব আল্লাহ তায়ালার মেহেরবানি’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ