সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে জমিয়তের শোক ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নেওয়ার হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট আজ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন সব জেলা পরিষদ প্রশাসক চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার সবক উদ্বোধন মঙ্গলবার

মাদানী নেসাব ও তাখাসসুসে ভর্তির সুযোগ জামিআতুন নূর আল-ইসলামিয়া ঢাকা’য়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরা থানাধীন মৌলভীরটেক এলাকায় অবস্থিত ইসলামী ফিকহের গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিআতুন নূর আল-ইসলামিয়া ঢাকা’। শনির আখড়া মুকাররম জামে মসজিদের খতিব মুফতী রুহুল আমিন’ প্রতিষ্ঠিত এই জামিআ মাদানী নেসাব, ইফতা ও আদব বিভাগের জন্য অনন্য মানসম্মত একটি প্রতিষ্ঠান। এখানে ছাত্রদেরকে দক্ষ ও অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে মাদানী নেসাবে দরস প্রদান করা হয় এবং ইফতার তামরীন ও ফাতাওয়ার কিতাব মুতালাআ করানো হয়।

এ প্রতিষ্ঠানে ভর্তি শুরু ৮ শাওয়াল থেকে, (রমযানেও ভর্তির সুযোগ রয়েছে)। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি নেওয়া হবে। নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত এ জামিআটি মাদানী নেসাব, ইফতা ও আদব বিভাগের জন্য বেশ উপযোগী। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ জামিআয় কোটাভিত্তিক ছাত্র ভর্তি নেওয়া হয়। এখানে ছাত্রদের দরসগাহ ও ঘুমানোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। জামিআয় ২৪ ঘন্টা মুতালাআর জন্য লক্ষ লক্ষ টাকার কিতাব সম্বলিত মাকতাবা সার্বক্ষণিক উন্মুক্ত রাখা হয়।

জামিআর প্রতিষ্ঠাতা মুফতী রুহুল আমিন আওয়ার ইসলামকে বলেন: ‘এখানের শিক্ষকগণ অত্যন্ত আমানতদারী ও যত্মসহকারে ছাত্রদের প্রতি সার্বক্ষণিক মেধা ও শ্রম দিয়ে থাকেন। এতে করে ছাত্ররা যোগ্য ও দক্ষ আলেম হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।

তিনি আরো বলেন: এই প্রতিষ্ঠানের আরেকটি কার্যক্রম হলো, মেয়েদের জন্য হিফজ ও মক্তব বিভাগ। আবাসিক-অনাবাসিক উভয়টির সুযোগ আছে। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পৃথক ও নিজস্ব ভবনে অবস্থিত। আলাদা কুরআন মশক, তালিম, খাস পর্দা, কম মনোযোগী ছাত্রীদের ব্যাপারে বিশেষ যত্ন, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যাবস্থা, গরীব ও অসহায় ছাত্রীদের জন্য আর্থিক ছাড় সহ বিভিন্ন সুবিধা রয়েছে।

ভর্তি সংক্রান্ত তথ্যাবলী: ভর্তি শুরু: ৮ শাওয়াল। (রমযানেও ভর্তির সুযোগ রয়েছে)।
ভর্তি কার্যক্রম : অনলাইন/অফলাইন উভয় প্রক্রিয়ায়।

বিভাগসমূহ :

মাদানী নেসাব -১ম বর্ষ থেকে ৫ম বর্ষ পর্যন্ত (ইবতিদায়ী থেকে জালালাইন পর্যন্ত), ইফতা, আদব, হিফজ ও মক্তব বিভাগ।
ইফতা বিভাগে ভর্তির যোগ্যতা: দাওরায়ে হাদীসের পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় পাশ করা।
পরীক্ষার বিষয়: ১) হেদায়া ৩য় খন্ড ও নূরুল আনওয়ার (কিতাবুল্লাহ) থেকে মৌখিক পরীক্ষা নেয়া হবে।
২) সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে লিখিত/মৌখিক পরীক্ষা নেয়া হবে।

ভর্তির জন্য প্রয়োজন :
ক. এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
খ. ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন সনদ/চেয়ারম্যান সার্টিফিকেট।
গ. দাওরায়ে হাদিসের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল।

ভর্তি খরচ: ভর্তি ফরম: ১০০/-, ভর্তি ফি: ৪,০০০/- মোট ভর্তি খরচ: ৪,১০০/- টাকা। (চার হাজার একশত টাকা মাত্র)

মাসিক খরচ: মাসিক খানার বিল (তিনবেলা) ও বেতন: (২৫০০+১৫০০) ৪,০০০/- টাকা মাত্র।
অনাবাসিক চার্জ: ২,০০০/- টাকা মাত্র। এছাড়া এখানে অসচ্ছল মেহনতী মেধাবী ছাত্রদের জন্য বিশেষ ছাড় রয়েছে।

ভর্তি ও অন্যান্য বিষয় জানার জন্য যোগাযোগ:  ০১৯১৪৮৩৩৯১১, ০১৯৩৭৬৭৩৪২৭, ০১৭২৮৭২২৩৯১,

যাতায়াত: দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা রামপুরা ওয়াপদা রোডের পূর্ব পার্শ্বে (অপজিটে), বেটার লাইফ হসপিটালের পাশ দিয়ে, বৌ-বাজারের গলি হয়ে রিক্সায় মৌলভীরটেক চৌরাস্তা সংলগ্ন ‘জামিআতুন নূর আল-ইসলামিয়া ঢাকা’। অথবা খিলগাঁও পুলিশফাঁড়ি থেকে রিক্সায় মৌলভীরটেক চৌরাস্তা সংলগ্ন ‘জামিআতুন নূর আল-ইসলামিয়া ঢাকা’।
এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ